ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

ঢাকা-১৮ আসনে জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-১৮ আসন উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোলপাম্পের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে হাউস বিল্ডিং বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলকারীরা জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ও ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে তার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। কয়েক শতাধিক মশাল নিয়ে হঠাৎ ওই মিছিলে সাধারণ জনগণ ও পথচারীরা ভয়ে এদিক-সেদিক ছুটাছুটি শুরু করেন।
উত্তরার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত নেতা নাজিম উদ্দিন দেওয়ান, মতিউর রহমান, আমজাদ হোসেন ও আবদুল কাদেরের নেতৃত্বে অন্তত তিন শতাধিক কর্মীসমর্থক মিছিলে অংশ নেন। এর আগেও এই অংশের নেতারা জাহাঙ্গীরের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু নিয়ে মিছিল করেছেন।

মশাল মিছিলের বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, ‘মনোনয়ন অনেকেই চেয়েছিলেন। তবে এখন আমরা সবাই মিলে একসঙ্গে নির্বাচনে দলের জন্য কাজ করছি। হয়তো আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। কারণ, তারা চায় না জনগণ ভোটকেন্দ্রে যাক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

ঢাকা-১৮ আসনে জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে মশাল মিছিল

আপডেট সময় ১২:১৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০