ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা

জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরির কেসিং উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চম দিনের মতো মিরপুরে মাজার রোডের ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শুরু করেছে র‌্যাব। এসময় সেখান থেকে ধ্বংসাত্মক বোমা তৈরির কেসিং উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টা থেকে এ অভিযান শুরু হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান দুপুরে বাইরে এসে এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ খান বলেন, ‘৫ ও ৬ তলার অভিযান সম্পন্ন হলে নিচের ফ্ল্যাটগুলোতে প্রবেশ করা হবে।“

বৃহস্পতিবার ষষ্ঠ তলার একটি অংশে তল্লাশি চালিয়ে ২৩টি ফ্রিজ পাওয়ার কথা জানিয়েছিল র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ। এদিন সতর্কতার সঙ্গে ওই ফ্রিজগুলো খোলার কাজ চলছে বলে জানান তিনি।

শুক্রবার মুফতি মাহমুদ আরও বলেন, বোমার মধ্যে যে ধরনের উপকরণ দেওয়া হয় তাও উদ্ধার করা হয়েছে। এমনকি বিভিন্ন সাইজের বোতলের মধ্যে যে ধরনের কেমিক্যাল রয়েছে তা পরীক্ষা করা হবে। বিকেলের মধ্যে সব কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বাড়ি বোমা মুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে গেলে অন্য ফ্লাটের বাসিন্দারা প্রবেশ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরির কেসিং উদ্ধার

আপডেট সময় ০৫:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭