ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি আরবের মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় শাহ মো. ইমরান (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামের মৃত শাহ মো. ছিতু মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের স্বচ্ছলতার জন্য চার বছর আগে সৌদি আরবে যান ইমরান। সেখানে তিনি মক্কা নগরীতে সড়ক পরিচ্ছন্নতার কাজ করতেন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সড়ক পরিচ্ছন্নতার কাজ করছিলেন ইমরান। এ সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইমরানের মৃত্যুর বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানান সহকর্মী বাংলাদেশি এখলাছ উদ্দিন।

মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ মো. মামুন ওরফে দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৭:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০