ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশে নাগরিকদের সতর্ক করে বিশেষ বার্তা ফ্রান্সের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সৃষ্ট বিক্ষুব্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্স।

মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক ও মৌরিতানিয়ায় বাস করা ফরাসি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

পাশাপাশি নাগরিকদের মহানবীর (সা.) কার্টুনের বিরুদ্ধে যে কোনো বিক্ষোভ এবং সব ধরনের জমায়েত এড়িয়ে চলার নির্দেশও দিয়েছে দেশটি। খবর রয়টার্সের।

নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, বিশেষত ভ্রমণের সময় এবং পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচল বেশি এমন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা মেনে চলতে বলা হল।

গত বুধবার খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন।

এরপরই ফ্রান্সের মুসলিমরা ম্যাঁক্রোর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের ধর্মকে দমন করা ও ইসলামফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন তিনি।

ম্যাঁক্রোর এমন বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দরকার।

আরব বিশ্বও ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। আর প্যারিস থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর আহ্বান জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

বিশ্বনবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ বাংলাদেশ।

মহানবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারিসের বিরুদ্ধে সরব হয় দেশটির নাগরিকরা।

মঙ্গলবার ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুলিশের ধারণা, ৪০ হাজার লোক এ বিক্ষোভে অংশগ্রহণ করেছে।

আন্দোলনকারীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ঢাকায় আন্দোলনকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদেশে নাগরিকদের সতর্ক করে বিশেষ বার্তা ফ্রান্সের

আপডেট সময় ১১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০