ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন বসন্তে মাহি, রাস্তায় কাটলেন জন্মদিনের কেক

আকাশ বিনোদন ডেস্ক :  

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি। দর্শকনন্দিত এই নায়িকার ২৭তম জন্মদিন মঙ্গলবার (২৭ অক্টোবর)।

বিশেষ এই দিনটিতে রাস্তায় কেক কেটে চমক দেখালেন ‘ভালোবাসার রঙ’খ্যাত এই নায়িকা।

জন্মদিন নিয়ে মাহিয়া মাহি’র অদ্ভুত কিছু আচরণ ছিল চোখে পড়ার মতো। আর মাহি মানে সবসময়ই অন্যরকম কিছু। এবারও তেমনটাই হলো। এবার জন্মদিনের কেকটা রাস্তার মাঝখানে কাটতে দেখা গেলো নায়িকাকে। তাও আবার সংস্কার হতে যাওয়া মহাসড়কের মাঝখানে।

আর কেক কাটার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করলেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, মাহি ও তার বন্ধুরা একটি ধুলা-ময়লাওয়ালা রাস্তায় নেমে পড়েছেন। শুধু তা-ই নয়, তাদের হাতে কেক। পলিথিনের চাকু নিয়ে মাহি নিজেও কেক কাটতে প্রস্তুত, কেক কাটছেন।

ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা মাহি৷ জীবনের বিশেষ এই দিনটিতে ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করেন মাহি। এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। মাহি কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়া মন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ অনেক দর্শক নন্দিত সিনেমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন বসন্তে মাহি, রাস্তায় কাটলেন জন্মদিনের কেক

আপডেট সময় ০৯:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০