ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেখানে প্রতিবছর আকাশ থেকে বৃষ্টির মত ঝরে পড়ে মাছ!

আকাশ নিউজ ডেস্ক: 

বছরের নির্দিষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। এলাকায় মৎস্য বৃষ্টি নামেই এই ঘটনা পরিচিত। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে। কিন্তু এই ধরাধামে এমন ঘটনা বাস্তবে ঘটে। মধ্য আমেরিকার হন্ডুরাসে ইয়োরো এলাকায় বছরে দু’বার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ।

আরও অদ্ভুত বিষয় হল এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে যোজন মাইল দূরে অবস্থিত। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে। এই অদ্ভুত ঘটনা লুবিয়া দে পেসেস নামে পরিচিত। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্রগতিতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই রাস্তায় শত শত মাছ এসে আছড়ে পড়ে।

রাস্তাজুড়ে ভরে যায় নানারকম মাছে। তবে এর পিছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি। পৃথিবীর আরও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের বৃষ্টি হয়। কোথাও কোথাও মাছের সঙ্গে ব্যাঙও দেখা যায়। এমনকি কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে যে কিছু জায়গায় সাপ, ইঁদুর, মাকড়সা, জেলিফিশসহ নানা রকমের জীব ঝড়ো হাওয়ায় রাস্তায় আছড়ে পড়ে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রাণীগুলো মৃত অবস্থায় এসে রাস্তায় পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে জীবিত অবস্থায় সাপ বা বড় মাকড়সা জাতীয় প্রাণী এসে পড়লে আতঙ্ক তৈরি হয়। ইয়োরো এলাকার বাসিন্দারা যদিও আকাশের মেঘ দেখে আন্দাজ করতে পারেন কখন শুরু হবে তুমুল ঝড় এবং মৎস্য বৃষ্টি। ঝড় এতই তীব্র গতিবেগে হয় যে অদ্ভুত এক শব্দ তৈরি হয়। মনে হয় যেন আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ছে মাছ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেখানে প্রতিবছর আকাশ থেকে বৃষ্টির মত ঝরে পড়ে মাছ!

আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০