ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের ক্ষতি করা যাবে না’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। তার জবাবে তেলমন্ত্রী জাঙ্গান বলেছেন, ইরানের বাইরে তার এমন কোনো সম্পদ নেই যা আমেরিকা বাজেয়াপ্ত করতে পারে।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, তার মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের কোনো ক্ষতি করা যাবে না।

জাঙ্গানে নিজের অফিসিয়াল টুইটার পেজে আরও লিখেছেন, বিশ্বের ওপর এক মেরুকেন্দ্রীক শাসনের দিন গত হয়ে গেছে। আমেরিকা ইরানের তেল রফতানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে চরম ব্যর্থ হওয়ার পর এখন এই অসাড় নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন একথা স্বীকার করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে কষ্ট দেয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপের সবটুকু সামর্থ্য কাজে লাগিয়েছে।

জারিফ আরও বলেন, এখন আমেরিকার মুখ থেকে একথা শুনতে বাকি আছে যে, সে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রশাসনকে উপদেশ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বদভ্যাস ত্যাগ করুন। ইরানের বিরুদ্ধে এর চেয়ে বেশি অর্থনৈতিক যুদ্ধ চালালে তার পরিণতি ওয়াশিংটনের জন্যই ভালো হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের ক্ষতি করা যাবে না’

আপডেট সময় ০৪:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০