ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে পিয়াজের দাম বৃদ্ধিতে আমদানি শর্ত শিথিল

আকাশ জাতীয় ডেস্ক:  

পিয়াজ নিয়ে সংকট তৈরি হয়েছে ভারতেও। দক্ষিণ ভারতে বৃষ্টির ফলে পিয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ রুপিতে। সে কারণে অন্য দেশ থেকে পিয়াজ আমদানিতে শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আজ বুধবার নয়া দিল্লীর কৃষি ভবন এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিয়াজের মূল্য বৃদ্ধিতে জনসাধারণের উদ্বেগের কথা চিন্তা করে ভারত সরকার কিছু শর্তসাপেক্ষে ১৫ ডিসেম্বর পর্যন্ত পিয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পিয়াজ আমদানির ক্ষেত্রে গুণমান বজায় রাখার কিছু বিধিনিষেধও শিথিল করা হয়েছে এ লক্ষ্যে। এখন যে পিয়াজ আমদানি করা হবে, তার চালান পরীক্ষা করে দেখবেন কোয়ারেন্টাইন বা পৃথকীকরণ কর্মকর্তারা। যদি তারা দেখেন তা যথাযথভাবে কীটনাশকমুক্ত করা হয়েছে এবং তার থেকে দেশবাসীর স্বাস্থ্যজনিত কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তাহলেই তা দেশের বাজারে বিক্রির ছাড়পত্র পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে পিয়াজের দাম বৃদ্ধিতে আমদানি শর্ত শিথিল

আপডেট সময় ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০