ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান

বর্তমান সরকার অবৈধ: ড. মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:  

ক্ষমতাসীন সরকারকে অবৈধ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এমন একটি সময় আমরা ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের মুখোমুখী হচ্ছি যখন দেশের ওপর দিয়ে দু’টি মহামারি বয়ে চলছে। একটি হলো আওয়ামী লীগের দুর্যোগ আরেকটি হলো করোনা দুর্যোগ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে যাত্রাবাড়ী এলাকায় বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পথসভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই তারা অবৈধ। এ কথা যাত্রাবাড়ীর মানুষ যেমন জানে তেমনি সারাদেশের মানুষও জানে। ৩০ ডিসেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল তা রাতের ভোটে নস্যাৎ করা হয়েছে।

তিনি বলেন, রাতের অন্ধকারে তারা ভোট ডাকাতি করেছে এটা কেন? আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে তার মুক্তিকে সামনে রেখে আন্দোলনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়েছিলাম। দেশের শতকরা ৮০ ভাগ মানুষ তখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তখন আওয়ামী লীগের হাইকমান্ড জানালো ৩০ তারিখ যদি মানুষ সকাল থেকে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে। আওয়ামী লীগের কোনো খবর থাকবে না। তখনই তারা সিদ্ধান্ত নিলো আগের রাতে ভোট করার। তাদের যদি সামান্যতম আস্থা থাকতো যে জনগণ ভোট দিলে তাদের সামান্য অবস্থান থাকবে তাহলে তারা ভোট ডাকাতি করতো না। ডাকাতি করে তারাই প্রমাণ করেছে ভোট হলে বিএনপি ৮০ ভাগ ভোট পেতো।

আগামী ১৭ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে পথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ওইদিন ভোট নিয়ে যদি আবারও টালবাহানা করা হয়, যদি আবারও আগের রাতে ভোট দিয়ে দেওয়া হয়, এ নির্বাচন কমিশন এবং এ অবৈধ সরকারের বিরুদ্ধে ডেমরা-যাত্রাবাড়ী এলাকা থেকে আন্দোলন গড়ে তোলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান সরকার অবৈধ: ড. মোশাররফ

আপডেট সময় ০৬:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০