ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলের গুলি, আহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

অধিকৃত ফিলিস্তিনের পবিত্র আল-কুদস শহরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি জনগণ।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এতে ইসরাইলি বাহিনী গুলি চালালে কমপক্ষে ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন।খবর বার্তা সংস্থা আল-শিহাবের।

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে শুক্রবার জুমা নামাজের পর বিক্ষোভে অংশ নেন হাজারো ফিলিস্তিনি।

বিক্ষোভে অংশ নেয়া মুসল্লিরা বিশাল একটি ব্যানার বহন করেন যাতে লেখা ছিল- ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ বিশ্বাসঘাকতা।

গত মঙ্গলবার বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে। এ ঘটনাকে বহু আরব ও মুসলিম দেশ ফিলিস্তিনিদের সঙ্গে মহা বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে।

এদিকে, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের গ্রেনেড হামলায় ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলের গুলি, আহত ৩

আপডেট সময় ০৩:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০