ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

আল্লামা শফীর মৃত্যুতে শোকের ছায়া ফেসবুকে

আকাশ জাতীয় ডেস্ক: 

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল সন্ধ্যায় ঢাকার আসগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই আলেম।

সর্বজন শ্রদ্ধেয় আল্লামা শফীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। আলেম সমাজের পাশাপাশি শোকাহত সারা জাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছেয়ে গেছে আল্লামা শফীর স্মৃতিচারণে। আলেম, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক স্ট্যাটাসে তারা হেফাজতের আমিরের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

দেশবরেণ্য এই আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফেসবুকে আল্লামা শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হেফাজতের ইসলামের আমিরের মৃতুতে শোক প্রকাশ করে তরুণ আলেম মিজানুর রহমান আজহারী ফেসবুকে লিখেছেন, আল্লাহ তায়ালা ওনাকে ক্ষমা করুন, ওনার সকল খিদমাত কবুল করুন এবং জান্নাতের উচ্চ মাক্বাম নসিব করুন।

আল্লামা শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আল্লামা শফীর মৃত্যুর খবরটি জানিয়ে সদ্য প্রয়াত এই আলেমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালের তৃতীয় তলার আইসিইউর ৮ নম্বর বেডে ভর্তি করা হয়।

শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হেফাজতের আমিরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় গেন্ডারিয়া আসগর আলী হাসপাতালে ভর্তি করা হলে ৬টা ২০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০৩ বছর।

জানাজা ও দাফনের জন্য হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর মরদেহ এখন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা হবে। এরপর মাদ্রাসার কবরস্থানেই চিরনিদ্রায় সমাহিত করা হবে প্রখ্যাত এই আলেমকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

আল্লামা শফীর মৃত্যুতে শোকের ছায়া ফেসবুকে

আপডেট সময় ১২:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০