ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ডিএনডি খালে নিখোঁজ শিশুর লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মানসিক প্রতিবন্ধী শিশু আকাশির (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে ডেমরার বামৈল এলাকায় চার বান্ধবী মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু আকাশি। আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বামৈল এলাকায় ভাড়া থাকত।

ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বুধবার দুপুর ২টার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু আকাশি। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডিএনডি খালে নিখোঁজ শিশুর লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় ০১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০