ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বাংলাদেশ-তুরস্কের একাত্মতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ও তুরস্ক। সোমবার আঙ্কারায় সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

এতে ফিলিস্তিনির ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন ড. মোমেন। আর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠককালে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে তুরস্ক সব সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু।

তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারকরণসহ ‍দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা, উভয় দেশের সম্পর্কের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দ্রুততম সময়ের মধ্যে দুদেশের মধ্যে পরবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আন্তরিক ও ফলপ্রসূ এ আলোচনায় ডি-৮ এর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে তারা একমত পোষণ করেন।

তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ভেন্টিলেটর ও মাস্কসহ করোনা চিকিৎসাসামগ্রী প্রদানের আগ্রহ প্রকাশ করেন মেভলুত চাভুসুগ্লু।

চার দিনের সফরে বর্তমানে তুরস্কে অবস্থান করেছেন ড. মোমেন। গত ১৩ সেপ্টেম্বর তিনি ‍তুরস্কে পৌঁছালে ইস্তাম্বুলের ডেপুটি গভর্নর ইসমাইল সানলি তাকে স্বাগত জানান।

গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্যে তুরস্কের রাজধানী অঙ্কারায় সেদেশের পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বাংলাদেশ-তুরস্কের একাত্মতা

আপডেট সময় ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০