ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাদেক বাচ্চুর মৃত্যুতে শোকাহত শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

আকাশ বিনোদন ডেস্ক : 

না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই ছবির শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু।

করোনায় আক্রান্ত হয়ে সোমবার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেলেন এই বর্ষীয়ান অভিনেতা।

সাদেক বাচ্চুর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরেণ্য এ অভিনেতার বিয়োগান্তে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন তার ভক্ত ও অনুরাগীরা।

তার মৃত্যুতে শোক প্রকাশ সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই ছবির এ সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাদেক বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শাকিব লিখেছেন, ‘সাদেক বাচ্চু ভাই শুধু আমার সহশিল্পী ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রে আমার অভিভাবকদের একজন। আমাকে তিনি সবসময় আগলে রেখে ভালোর পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। মানসিক সাপোর্ট দিয়ে সাহস যোগাতেন। নিয়মিত আমার খোঁজখবর রাখতেন। সহশিল্পী কিংবা অভিভাবকত্বের বাইরেও বাচ্চু ভাই আমার প্রতি এক অদৃশ্য মায়া দেখাতেন। তিনি আর নেই শোনা মাত্রই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে।’

শাকিব আরও লিখেছেন, ‘চলচ্চিত্রে এতগুলো বছর ধরে কাজ করে অনেকের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক হলেও সবাই আপন হতে পারেনি। হাতে গোনা কিছু মানুষ হৃদয়ে ঠাঁই পেয়েছে। তাদেরই একজন ছিলেন সাদেক বাচ্চু ভাই। তার সঙ্গে মন খুলে কথা বলতাম। সবকিছু শেয়ার করতাম। তিনি আমার ভালো কাজে যেমন উৎসাহ দিতেন, তেমনি মন্দ শুনলে খুব কষ্ট পেতেন। এমন গুণী অভিভাবক আর কোথায় পাব!

শাকিব খান এরপর লেখেন, ‘গত ২০ বছর ধরে আমরা একসঙ্গে পথ চলছি। সংস্কৃতির সব মাধ্যমে সফল হওয়া এ মানুষটিকে আজ হারালাম। একজন সহকর্মী হারানোর বেদনার চেয়ে প্রিয়জন হারানোর ব্যক্তিগত বেদনা বেশি প্রকট হয়ে উঠছে। পরম শ্রদ্ধায় সাদেক বাচ্চু ভাইয়ের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানেই থাকবেন দোয়া করি শান্তিতে থাকবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাদেক বাচ্চুর মৃত্যুতে শোকাহত শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় ০৫:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০