ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীর রেল সেতুর স্লিপারে নাটের বদলে বাঁশ ও কাঠ

আকাশ জাতীয় ডেস্ক:

টঙ্গীর রেল সেতুর ডগস্পাইয়ের (লোহার পিন) পরিবর্তে অনেক স্লিপারের সঙ্গে আটকানো হয়েছে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে। সরে যায় বলে স্লিপারে বাঁধা হয়েছে লোহার তার।

বেশিরভাগ স্লিপার পঁচে গেছে। একইসাথে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ ডগস্পাই। ট্রেন এলে নড়বড় করে স্লিপার। থরথর করে কাঁপে রেল, ফিশপ্লেট ও নাট-বল্টু। এমন বেহাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তুরাগ নদের ওপর টঙ্গীর দুই রেল সেতুর।

স্থানীয়দের অভিযোগ, রেলওয়ের প্রকৌশল বিভাগের দায়িত্বহীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতু দু’টি। যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, লোহার পিন ও ফিশপ্লেটে মরিচা ধরে ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। পঁচে ঝুরঝুর করছে অনেক স্লিপার। বহু স্লিপারে ডগস্পাই নেই। অনেক স্লিপারে ডগস্পাইয়ের পরিবর্তে রেল আটকানো হয়েছে বাঁশের খুঁটি দিয়ে। সেগুলোও রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

ডগস্পাই যেগুলো আছে, সেগুলোর বেশিরভাগের মাথা মরিচায় ক্ষয় হতে হতে নেই বললেই চলে। নড়বড়ে স্লিপার বেঁধে রাখা হয়েছে লোহার তার দিয়ে। ট্রেন সেতুর ওপর উঠলে ওঠানামা করে রেল।

রেলওয়ের নিয়ম অনুযায়ী একজন নির্বাহী প্রকৌশলীর মাসে একবার, সহকারী নির্বাহী প্রকৌশলীর কমপক্ষে মাসে চারবার এবং ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী, রেল খালাসি ও মিস্ত্রিদের প্রতিদিন রেলপথ পরিদর্শনের কথা রয়েছে।

টঙ্গীর রেল স্টেশনে গিয়ে কাউকে না পেয়ে ফোনে কথা হয় টঙ্গীর ঊধ্বর্তন উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হোসেনের সাথে। তিনি জানান, এটা ঢাকার অংশে পড়েছে। এটা আমার আওতাভুক্ত না। এসময় তিনি এ বিষয়ে কিছু জানেন না বলেও এড়িয়ে যান।

সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় জরাজীর্ণ রেল সেতু ভেঙে ট্রেন দুর্ঘটনায় পাঁচ যাত্রীর মৃত্যুর পর আলোচনায় আসে রেলপথ ও সেতুর দুরবস্থার চিত্র। রাজধানী ঢাকার কাছে পুরো দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের অন্যতম এই দুই সেতুর এমন বেহালে আতঙ্কিত স্থানীয় লোকজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টঙ্গীর রেল সেতুর স্লিপারে নাটের বদলে বাঁশ ও কাঠ

আপডেট সময় ১০:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০