ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

আবারও যুদ্ধংদেহী হয়ে উঠেছে উত্তর কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আবারও যুদ্ধংদেহী হয়ে উঠেছে উত্তর কোরিয়া। আর দেশটির বিরুদ্ধে কড়া ভাষায় হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন বলেন, মঙ্গলবার জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে যে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, তার লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে পরণামু হামলা চালানোর প্রথম ধাপ এটি।

উত্তর কোরিয়ার বার্তাসংস্থা কেসিএনএ কিম জং-উনের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে জবাবও দেওয়া হয়েছে। কেসিএনএ আরো জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ং থেকে এই প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেন কিম জং-উন। প্রশান্ত মহাসাগরে লক্ষ্যবস্তুর প্রতি খেয়াল রেখে আরো পরীক্ষা চালানোর প্রয়োজন।

কোরিয়ান পিপল’স আর্মির (কেপিএ) সামরিক সক্ষমতার বিষয়ে বলতে গিয়ে কিম জং-উন বলেন, সাম্প্রতিক বিধ্বংসী রকেট উৎক্ষেপণের মহড়া প্রকৃত যুদ্ধের মতোই এবং এটি প্রশান্ত মহাসাগরের গুয়ামে হামলার প্রথম ধাপ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের হুমকি দিলে এ মাসের প্রথম দিকে গুয়ামের পাশে চাঁটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। হামলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে পিয়ংইয়ং দাবি করলেও শেষ পর্যন্ত তারা কোনো হামলা চালায়নি। এ থেকে মনে করা হচ্ছিল, পরিস্থিতি হয়তো শান্ত হয়েছে।

কিন্তু মঙ্গলবার হোয়াসং-১২ নামে যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, এটি সেই ক্ষেপণাস্ত্র যা গুয়ামে হামলায় ব্যবহার করতে চেয়েছিলেন কিম জং-উন। তবে এটি নিক্ষেপের পথ ছিল আলাদা। জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি।

মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, হুমকি ও অস্থিতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়ার শাসক আঞ্চলিক ও বিশ্ব থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।

এদিকে, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে নিরাপত্তা পরিষদ। কিন্তু নিষেধাজ্ঞাতেই কান দিচ্ছে না তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

আবারও যুদ্ধংদেহী হয়ে উঠেছে উত্তর কোরিয়া

আপডেট সময় ০৪:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭