ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ঈদের দিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান বলেন, হাসপতালে ভর্তির পর পরীক্ষার নিরীক্ষায় জানা গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এখন তার শারিরীক অবস্থা অনেকটা স্বাভাবিক।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পোঁছানোর পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন।

পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হলে ঈদের দিন বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭