ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুশান্তের মৃত্যু: তদন্তের দায়িত্ব যাচ্ছে সিবিআইয়ের হাতে

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড স্টার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তের দায়িত্ব কেন্দ্রী গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিতে সুপারিশ করলো বিহারের রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টে আজ বুধবার রিয়া চক্রবর্তীর দায়ের করা মামলার শুনানির সময় এ কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।খবর এনডিটিভির।

এর ফলে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই যাচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিহার সরকারের পক্ষের আইনজীবী মুকুল রোহতগী। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের সিদ্ধান্ত জানানোর আগে শুনানিতে সুশান্তের পরিবারের পক্ষের আইনজীবী বিকাশ সিংহ অভিযোগ করেন, মুম্বাই পুলিশ তথ্যপ্রমান নষ্ট করে দিয়েছে। বিহার পুলিশকে তদন্তে সহযোগিতা করা উচিত মুম্বাই পুলিশের।

অন্য দিকে, মহারাষ্ট্র রাজ্য সরকারের পক্ষের আইনজীবী আর বসন্ত অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে বলেন, মুম্বই পুলিশের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এই ঘটনায় এফআইআর গ্রহণ করার এখতিয়ারই নেই বিহার পুলিশের।তিনি আরও বলেন, মুম্বাইয়ে এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি। তা ছাড়া মুম্বাই পুলিশের কাজের বিচার করার কোনও অধিকার নেই বিহার পুলিশের।

সুশান্তের মৃত্যুতে নানভাবে নাম জড়িয়েছে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর। সুশান্তের মৃত্যুর তদন্ত পটনা পুলিশের হাত থেকে সরিয়ে মুম্বাই পুলিশকে দেয়ার নির্দেশ দিক শীর্ষ আদালত- এই মর্মে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন রিয়া।

বুধবার সেই মামলার শুনানিতেই সলিসিটর জেনারেল আদালতে জানান, সুশান্তের মৃত্যুতে বিহার সরকার যে সিবিআই তদন্তের সুপারিশ করেছে, কেন্দ্র তা মেনে নিয়েছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে গত মঙ্গলবারই নীতীশ কুমার সরকার সিবিআই তদন্তের সুপারিশ করে।

বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সুশান্তের বাবা বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন, আমরা তখনই সিবিআই তদন্তের সুপারিশ করতে পারিনি। কিন্তু এখন সুশান্তের বাবা সিবিআই তদন্তে সম্মত হয়েছেন। তাই আমরা সিবিআই তদন্তের সুপারিশ করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্তের মৃত্যু: তদন্তের দায়িত্ব যাচ্ছে সিবিআইয়ের হাতে

আপডেট সময় ১০:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০