ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

মোহাম্মদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুহাম্মদ ওয়ালি উল্লাহ (৪২) নামে আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মুহাম্মদ ওয়ালি উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অজ্ঞাত নামা আরো ৫/৭ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

ওয়ালি উল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-৪৬) দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

মোহাম্মদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০