ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

করোনাকালে চাকরিতে টিকে থাকতে করণীয়

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরবর্তীতে কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে নিজেকে বদলে ফেলতে হবে। কিছু ক্ষেত্রে বাড়াতে হবে দক্ষতা।

পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিখুন :

লকডাউনের ফলে কাজের ধারায় পরিবর্তন ইতিমধ্যেই চলে এসেছে। অফিসের পরিবর্তে বাড়িতে বসেই এখন কাজ করছেন অনেকে। কর্পোরেট সেক্টরের মতো ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত অধিকাংশ কর্মজীবী। কঠিন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে আরও নানা রকমের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে বিরক্ত হলে চলবে না। নিজেকে টিকিয়ে রাখার জন্য সবার প্রথম আপনাকে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে।

নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ান :

একটি জাহাজ মাঝসমুদ্রে ডুবতে থাকলে তাকে রক্ষা করতে পারেন একমাত্র নাবিক। সেক্ষেত্রে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার মাধ্যমে তিনি সকলকে বিপদ থেকে বাঁচান। লকডাউনের কারণে আপনার প্রতিষ্ঠানের ডুবন্ত জাহাজের মতো অবস্থা হতে পারে। তাই নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন। কে বলতে পারে বিপদের দিনে আপনার এই দক্ষতাই হয়তো আপনার সংস্থাকে রক্ষা করল। আর সংস্থা বিপদ থেকে বাঁচা মানেই আপনার চাকরিও সুরক্ষিত থাকা।

সহকর্মীর মানসিক অবস্থা বুঝতে শিখুন :

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই সময়ে চাকরি নিয়ে অনিশ্চয়তা রয়েছে প্রায় সকলের। অনেকেই বিষয়টিকে পরিস্থিতির শিকার ভেবে মেনে নিচ্ছেন। অনেকে আবার তা মানতে পারছেন না। ফলে বাড়ছে মানসিক চাপ। অস্থির অবস্থায় কোনও কর্মীই তাঁর সবটা উজাড় করে কাজ করতে পারেন না। সেক্ষেত্রে কিছু না কিছু ভুল হতে বাধ্য। এই পরিস্থিতিতে একজন দক্ষ টিম লিডারের প্রত্যেক কর্মীর মানসিক অবস্থা বোঝার ক্ষমতা থাকা অত্যন্ত প্রয়োজন। নাহলে কাজে ভুলের পরিমাণ বাড়বে। তাই এখন থেকে আপনার আশেপাশে থাকা সকলের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন।

প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল হোন বর্তমানে মানুষ যেকোনও কাজের ক্ষেত্রে অনেক বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। পেন হাতে লিখে কাজ তো কবেই প্রায় অতীত হয়ে গিয়েছে। সর্বত্রই কম্পিউটারের রমরমা। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আপনাকেও প্রযুক্তিগত উন্নতির বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে। নইলে কিন্তু প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল যেকোনও ব্যক্তি আপনাকে টক্কর দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

করোনাকালে চাকরিতে টিকে থাকতে করণীয়

আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০