ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

রাজশাহী বোর্ডে এসএসসির ৪৪ হাজার খাতা পুনঃনিরীক্ষার আবেদন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ৪৪ হাজার ৬১টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে। এ আবেদন করেছে ২০ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি গণিত বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে। এ বিষয়ে ৮ হাজার ৩৭৫টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন পড়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক জানান, ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার আবেদন নেয়া হয়েছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথমপত্রে ২ হাজার ৪৪৩টি, বাংলা দ্বিতীয়পত্রে একই, ইংরেজি প্রথমপত্রে ৩ হাজার ৯৮০টি, ইংরেজি দ্বিতীয়পত্রে একই, গণিতে ৮ হাজার ৩৭৫টি, ভূগোলে ১ হাজার ৭৫৪টি, ইসলাম শিক্ষায় ২ হাজার ৩০৯টি, হিন্দু ধর্মে ১১০টি, খ্রিস্টান ধর্মে ৪টি, উচ্চতর গণিতে ১ হাজার ২৬৬টি, সাধারণ বিজ্ঞানে ৮১৮, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৪৬ জন, পদার্থে ৩ হাজার ৫০২টি, রসায়নে ২ হাজার ৩৩৯টি, জীব বিজ্ঞানে ৩ হাজার ৪৫৩টি, পৌরনীতিতে ১৯৯টি, অর্থনীতিতে ৩৩১টি, ব্যবসা উদ্যোগে ১৬৬টি, হিসাববিজ্ঞানে ৪৪৪টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫৩৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৫৪৫টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ১ হাজার ১৮টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৬৪৭টি আবেদন পড়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন বলেন, দিনক্ষণ ঠিক হয়নি। তবে খাতা পুনঃনিরীক্ষার জন্য শিক্ষকদের খাতা দেয়া হবে। প্রতিটি খাতা দুইবার করে দেখা হবে। ভুল থাকলে বিধিমোতাবেক ব্যবস্থাগ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

রাজশাহী বোর্ডে এসএসসির ৪৪ হাজার খাতা পুনঃনিরীক্ষার আবেদন

আপডেট সময় ০৯:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০