ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় বাজেট জেনেই করুন ফ্যামিলি বাজেট

আকাশ জাতীয় ডেস্ক:

আসছে বহু কাঙ্ক্ষিত বাজেট। করোনা কালে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। সব শ্রেণি-পেশার মানুষের জীবন-যাপনে প্রভাব পড়ে এই বাজেটের ওপর।

সবাই অপেক্ষা করে আছেন এই মহামারি করোনার ছুটির ফলে দীর্ঘ দিনের ক্ষতি পুষিয়ে সামনে এগোনোর। এজন্য সবাই ব্যস্ত বাজেটের খাত অনুযায়ী বরাদ্দ, কোন পণ্যের দাম বাড়ছে, কোনগুলোর কমছে সব মিলিয়ে নিতে।

এই বাজেটের ওপর নির্ভর করেই নির্ধারণ করা হবে সামনের সময়গুলোতে ঘরের খাবার, পোশাক, আসবাব থেকে শিক্ষা বা চিকিৎসার জন্য ফ্যামিলি বাজেট কেমন হবে।

জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশনে বৃহস্পতিবার (১১ জুন) বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজন এমন পণ্যের মধ্যে দাম বাড়ছে বেশ কিছু গৃহস্থালি সামগ্রীর।

এবার ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা করা হয়েছে পুরুষের তিন লাখ ও নারীর তিন লাখ ৫০ হাজার টাকা।

যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে আমদানিকৃত দুধ ও দুগ্ধজাত পণ্য, চকলেট, বডি স্প্রে, প্রসাধনী, জুস ও গাড়ি। এছাড়া অনলাইন কেনাকাটা ও স্মার্ট মোবাইল ফোনের দামও বাড়বে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার বৃদ্ধি পেতে পারে সব ধরনের তামাকজাত পণ্যের দাম।

তবে মহামারি করোনা মোকাবিলায় মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, নানা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম কমবে। কমতে পারে স্বর্ণের দামও।

এবার হিসাব করতে শুরু করুন আয় এবং ব্যয়ের সমন্বয় করে কীভাবে হবে এবারের আপনার ফ্যামিলি বাজেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় বাজেট জেনেই করুন ফ্যামিলি বাজেট

আপডেট সময় ১০:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০