ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাইগ্রেনের ব্যথা কমানোর ৪ উপায়

আকাশ জাতীয় ডেস্ক: 

মাথাব্যথা খুবই সাধারণ উপসর্গ। তবে কোন মাথাব্যথা মাইগ্রেনের তা বুঝতে রোগীর অনেকটা সময় লেগে যায়।

মাইগ্রেনের ব্যথা পুরোপুরি নিরাময় হয় না। তবে কিছু বিষয় মেনে চললে এই ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়।

মাইগ্রেনের উপসর্গ :

মাইগ্রেনের সমস্যা হলে মাথার ভেতরে ব্যথা হয়। এই ব্যথা সাধারণত মাথার একদিকে হয়, ডান অথবা বাঁ। তবে অনেক সময় মাথার দুদিকেই ব্যথা হতে পারে ও বমি ভাব থাকতে পারে।

কাদের বেশি হয়?

পুরুষদের তুলনায় নারীদের মাইগ্রেনের সমস্যা বেশি দেখা যায়। নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের কারণেই মাইগ্রেনের প্রকোপ বেশি। তাই অনেক মেয়ের বয়ঃসন্ধিক্ষণে প্রথম ঋতুস্রাবের সঙ্গেই মাইগ্রেনের সমস্যাও পাশাপাশি শুরু হয়।

মাইগ্রেন থেকে বাঁচার উপায় :

১. মাইগ্রেনের সমস্যা থাকলে অতিরিক্ত কফি খাওয়া ক্ষতিকর। চকলেট, রেড ওয়াইন, ড্রাই ফ্রুটস, চিজজাতীয় খাবারও এড়িয়ে চলুন।

২. ইউক্যালিপটাস অয়েল, মিন্ট অয়েল দিয়ে মাথায় ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়। আর ল্যাভেন্ডার অয়েল যদি রোগী সেবন করেন, তবে ১৫ মিনিটের মধ্যে ব্যথা কমতে শুরু করবে।

৩. কোন খাবার খেলে সমস্যা হয় তা আপনাকে বুঝতে হবে। কাজুবাদাম, ওয়ালনাট ম্যাগনেশিয়ামসমৃদ্ধ হয় বলে খেতে পারেন। আদা কুচি চিবোলে উপকার পাওয়া যায়। সানফ্লাওয়ার অয়েলে রান্না করলেও রোগীর জন্য ভালো।

৪. মাইগ্রেনের রোগী অনেক সময়ে আলো সহ্য করতে পারেন না। তাই চোখ যেন ঠাণ্ডা থাকে, সেই জন্য টিন্টেড গ্লাসের চশমা দেয়া হয়। এতে রোগীর চোখ অনেক আরাম পায়।

চিকিৎসা :

সাধারণত মাইগ্রেনের ব্যথায় পেইনকিলার দেয়া হয়। তবে দীর্ঘদিন ধরে তা খেলে অন্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাইগ্রেনের ব্যথা কমানোর ৪ উপায়

আপডেট সময় ০১:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০