ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

একইসঙ্গে ২৫ স্কুলের শিক্ষিকা, বেতন বাবদ আয় কোটি টাকা!

আকাশ জাতীয় ডেস্ক: 

একইসঙ্গে ২৫টি স্কুলের শিক্ষকতা করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। তাও আবার পূর্ণ মেয়াদের বিজ্ঞানের শিক্ষিকা সেজে! এক বছরেরও বেশি সময় অতিক্রম করে বেতন বাবদ আয় করেছেন এক কোটি টাকা!

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। রাজ্যের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, অফিসিয়ালি বাগপত জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের পূর্ণ মেয়াদের শিক্ষিকা অনামিকা শুক্লা। সম্প্রতি রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর শিক্ষিকাদের ডিজিটাল ডাটাবেস তৈরি শুরু করে। তাতেই ধরা পড়ে যায় ওই শিক্ষিকার প্রতারণা। ডাটাবেসে দেখা যায়, একসঙ্গে ২৫টি স্কুলে অনামিকা শুক্লার নাম রয়েছে।

কাশগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জলি আগরওয়াল জানান, এক বন্ধুর মারফত শনিবার (৬ জুন) শিক্ষা দপ্তরে ইস্তফাপত্র পাঠিয়েছেন অভিযুক্ত শিক্ষিকা। ওই বন্ধুকে বসিয়ে রেখে, তাকে তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা দপ্তরে আসতে বলা হয়। গাড়ি থেকে নামামাত্র অনামিকা শুক্লা নামে ওই শিক্ষিকাকে প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেফতার করে। এরপর স্থানীয় থানায় নিয়ে গিয়ে পুলিশ তাকে জেরা করে।

এদিকে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী ড. সতীশ দ্বিবেদী এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (৫ জুন) বিষয়টি নজরে আসার পরেই ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়।

উত্তরপ্রদেশে সবমিলিয়ে ৭৪৬টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় রয়েছে। অনামিকা শুক্লার মতো আর কোনো শিক্ষিকা এভাবে কাজ করেছেন কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে তিনি নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এছাড়া অনামিকার পক্ষে কী করে এটা সম্ভব হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে দপ্তরের কারও হাত রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

একইসঙ্গে ২৫ স্কুলের শিক্ষিকা, বেতন বাবদ আয় কোটি টাকা!

আপডেট সময় ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০