ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

ফের শুরু হলো বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি। রবিবার বিকেল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে পশ্চিমবঙ্গ সরকার এবং পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠন আমদানি-রপ্তানি চালুর এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে ২৩ শে মার্চ থেকে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে বন্দরে পড়ে থাকা ট্রাকের পণ্যগুলোর গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। তাই দু’দেশের কাস্টমস, বন্দর, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় বৈঠকের পর আমদানি-রপ্তানি পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রাপোল বন্দরে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, প্রেট্রাপোল বন্দরে প্রায় আড়াই হাজার মাল বোঝাই ট্রাক পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকায় ইতিমধ্যে ট্রাকে থাকা পণ্যের গুণগত মান নষ্টের পথে। তবে অনেক ট্রাকের ব্যাটারি, টায়ার ইত্যাদি নষ্ট হয়ে যাওয়ায় একটু ধীর গতিতেই আমদানি-রপ্তানি হবে বলে তিনি জানান।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার বলেন, ‘বিকেল থেকে এ পর্যন্ত হিরো হোন্ডা মোটরসাইকেলের ২৪ ট্রাক মালামাল ভারত থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পিপিই ও মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা শেষে সকল স্বাস্থ্য বিধি মেনেই ট্রাকচালক ও হেলপাররা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে। বন্দরে দ্রুত পণ্য লোড-আনলোডের জন্য আমরা তাদের সব ধরনের সাপোর্ট দিচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০