ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উদ্যোক্তাদের সহায়তায় এসএমই উন্নয়ন বিভাগ চালু করেছে ডিসিসিআই

আকাশ জাতীয় ডেস্ক: 

কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ঢাকা চেম্বারে এসএমই উন্নয়ন বিভাগ চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠন যা সুদীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে এসএমই’রউন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিসিসিআই’র কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের সদস্যদের সহযোগিতা করতে চেম্বার সচিবালয়ে ১ জুন, ২০২০ থেকে ‘এসএমই উন্নয়ন বিভাগ’ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগের অবদান অনস্বীকার্য। করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট মহামারির সময় ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের উন্নয়নের জন্য বাংলকদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা যথাযথ নথিপত্র বা প্রক্রিয়া অনুসরণের অভাবে প্রণোদনা অর্থ থেকে বঞ্চিত হতে পারে৷

এ লক্ষ্যে ঢাকা চেম্বারের যে সব সদস্য কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সংশ্রিষ্ট তাদের উক্ত প্রণোদনা লাভের উদ্দেশ্যে ঢাকা চেম্বারের ‘এসএমই উন্নয়ন বিভাগ’ এর হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় কাজগপত্র প্রস্তুত করার বিষয়ে তথ্য ও পরামর্শমূলক সেবা দেওয়া হবে।

সরকার ঘোষিত প্রণোদনার অর্থ প্রাপ্তির মাধ্যমে যাতে ডিসিসিআই’র কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সদস্যরা দেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে অবদান রাখতে পারে তার জন্য সহযোগিতা করতে ঢাকা চেম্বার এমন উদ্যোগ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উদ্যোক্তাদের সহায়তায় এসএমই উন্নয়ন বিভাগ চালু করেছে ডিসিসিআই

আপডেট সময় ১০:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০