ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শনিবার থেকে চালু হচ্ছে রুয়েটের প্রশাসনিক কার্যক্রম

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক কার্যক্রম আগামী শনিবার (৬ জুন) থেকে সীমিত পরিসরে শুরু হবে।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় (জরুরি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক সেলিম হোসেন বলেন, সিন্ডিকেট সভায় সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শুধুমাত্র জরুরি কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার (৬ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসমমূহ খোলা থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অফিসে লোকবল কম থাকবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ তার দফতরের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক লোকবল নির্ধারণ করবেন। এছাড়া একাডেমিক কার্যক্রম অনলাইনে চলবে। স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি ও থিসিস পরীক্ষা কার্যক্রম বিভাগগুলো পরিচালনা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শনিবার থেকে চালু হচ্ছে রুয়েটের প্রশাসনিক কার্যক্রম

আপডেট সময় ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০