ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা পতনে শেয়ারবাজার

আকাশ জাতীয় ডেস্ক: 

দীর্ঘ ৬৬ দিন শেয়ারবাজার বন্ধ থাকার পর গত রবিবার শুরু হয় লেনদেন। এদিন শেয়ারবাজরে লেনদেন উথানে শেষ হলেও গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত টানা পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট এবং সিডিএসইটি ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৯ পয়েন্টে, ১৩২৮ পয়েন্টে এবং ৭৮৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ১৫২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি ৬১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ২৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬টির বা ৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৪৩টির বা ১৪ শতাংশের এবং ২৫২টির বা ৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩১ পয়েন্টে। সিএসইতে আজ ১২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দর বেড়েছে, কমেছে ৩২টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মাত্র ৩ কোটি ৬০ লাভ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টানা পতনে শেয়ারবাজার

আপডেট সময় ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০