ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধুত্বপূর্ণভাবে ব্রেক-আপ করার কয়েকটি টিপস

আকাশ নিউজ ডেস্ক: 

আপনি দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন কিন্তু যেকোনো কারণে এখন আর এটি চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। বেশিরভাগ মানুষই ব্রেকআপের পর সঙ্গীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। কিন্তু এমন অনেকেই আছেন যারা এত রূঢ় হতে চান না, তারা চান ব্রেকআপের পরও সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। যারা এমনটি ভাবছেন তাদের জন্য রইলো কয়েকটি টিপস-

আপনি নিশ্চিত হওয়ার পরই সম্পর্ক শেষ করুন:

যখন আপনি নিশ্চিত হবেন যে এই সম্পর্ক আর চালিয়ে নেয়া ভালো হবে না তখনই তা শেষ করুন। কারণ এমন অবস্থায় এই সম্পর্ক আপনি যতক্ষণ টিকিয়ে রাখবেন ততই তা আরও খারাপ পরিণতি বয়ে আনবে এবং সম্পর্কে তিক্ততা বাড়বে। আপনি যখন নিশ্চিত হন যে কারো সঙ্গে আপনি সন্তুষ্ট নন তখন তা জিইয়ে রাখা অযথা বিরক্তি সৃষ্টি করবে।

দোষ-দোষ খেলা খেলবেন না :

সম্পর্কে থাকাকালীন বা ব্রেক-আপের সময় ঘনিয়ে এলেও একে অপরকে দোষ দেয়ার খেলা খেলবেন না। যদি আপনার দোষ হয় তাহলে তা অস্বীকার করবেন না। যদি দুইজনই দুইজনের দোষ সম্পর্কে অবগত হন এবং স্বীকার করতে কুন্ঠাবোধ না করেন তাহলে সেই সম্পর্ক শান্তিপূর্ণভাবে শেষ করা সম্ভব হবে।

নিজের কাজ নিজেই করুন :

ব্রেকআপ করতে চাইলে তা কখনো কোনো বন্ধুর মাধ্যমে বা ফোন কলে করবেন না। এটি বিষয়টিকে খারাপ করে তুলবে। সম্পর্ক শেষ করার ক্ষেত্রে সরাসরি উপস্থিত হয়ে বিস্তারিত জানিয়ে সুন্দরভাবেও সমাধান করা সম্ভব।

কারণ পরিষ্কার করুন :

ঠিক কী কারণে এই সম্পর্ক চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না তা সঙ্গীকে পরিষ্কার করুন। বেশিরভাগ সময়ই সঙ্গী আপনার মাথায় কী চলছে সে বিষয়ে অজ্ঞ থাকে। একারণে বিষয়টি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা উচিত।

সঙ্গীর কথা শুনুন:

অবশ্যই, ব্রেকআপের সময় আপনার সঙ্গীর অনেক কিছুই বলার আছে। তা থেকে পালাবেন না। তার কথায় কান দেওয়া গুরুত্বপূর্ণ। যদিও ব্রেকআপের জন্য মনস্থির করেছেন তারপরও সঙ্গীর কথাগুলো শোনা আপনার জন্য গুরুত্বপূর্ণ।

সম্পর্ক ঝুলিয়ে রাখবেন না :

কোনো সম্পর্কের যদি ভবিষ্যত না থাকে তাহলে তা ঝুলিয়ে রাখবেন না। অনেকে রয়েছেন যারা না সম্পর্ক টিকিয়ে রাখেন, না ব্রেকআপ করেন। এমনটি ব্যক্তিগত জীবনের প্রভাব ফেলতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্ধুত্বপূর্ণভাবে ব্রেক-আপ করার কয়েকটি টিপস

আপডেট সময় ০৯:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০