ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইলেকট্রনিক মাস্ক যেভাবে রুখবে করোনাভাইরাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ইলেকট্রনিক মাস্ক তৈরি করেছেন তুরস্কের দুইজন চিকিৎসক। বিভিন্ন রোগ-জীবাণুর পাশাপাশি এর মাধ্যমে করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করা যাবে বলে দাবি করেছেন তারা।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইলেকট্রনিক এই মাস্কে জীবাণু মারতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে। এটি পরা থাকলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না।

সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের দুইজন ডাক্তার তাদের চলমান প্রজেক্টের অংশ হিসেবে এই মাস্ক তৈরি করেছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

তাদের একজন ডাক্তার তারিক ইলমাজ মাস্কের বিষয়ে বলেন, মাস্কের মধ্যে আমরা একটা ফিল্টার তৈরি করেছি যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে জীবাণু ও ভাইরাস ধ্বংস করে পরিস্কার থাকবে। ফিল্টারে কোনো ভাইরাস ধরা পড়লে সেটাকে ধ্বংস করবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা এটার মেধাস্বত্ত্ব পাওয়ার জন্য আবেদনও করেছি। তা পেয়ে গেলেই আমরা এটা উন্মুক্ত করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইলেকট্রনিক মাস্ক যেভাবে রুখবে করোনাভাইরাস

আপডেট সময় ০৪:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০