ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক্সিম ব্যাংক এমডিকে গুলির ঘটনায় ব্যাংকারদের উদ্বেগ

আকাশ জাতীয় ডেস্ক: 

সম্প্রতি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে গুলি করা ও সাদা কাগজে সাক্ষর নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংকাররা। একই সাথে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে এবিবির সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটিতে আমরা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী ও গভর্নরের কাছে অনুরোধ করব যেন এরকম ঘটনা ভবিষ্যতে না হয় সে ব্যবস্থা নিতে। এটা বাংলাদেশ ও দেশের ব্যাংকিং খাতের জন্য নেতিবাচক খবর। এটা আমাদের ইমেজের বিরুদ্ধে প্রচণ্ডভাবে কাজ করছে।’

এ প্রসঙ্গে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটিতে আমরা আতঙ্কিত। বিপুল পরিমাণ খেলাপি এবং বিভিন্ন কেলেঙ্কারির কারণে দেশের ব্যাংকিংখাত এমনিতেই সঙ্কটের মুখোমুখি। তার উপর এক্সিম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে তা চলতে থাকলে ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যবস্থা না নিলে এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড ঘন ঘন ঘটতে থাকবে।’

উল্লেখ্য,অভিযোগ আছে, গত ৭ মে রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের সিকদার হাউসে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়াকে অস্ত্রের মুখে ধরে এনে জীবননাশের হুমকি দেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার। মূলত এক্সিম ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ চেয়ে সময়মতো না পাওয়াতেই করা হয় নির্যাতন ও দেওয়া হয়ে মেরে ফেলার হুমকি। এ ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তা, আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

ব্যাংকের শীর্ষ দুই কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গুলশান থানায় গত ১৯ মে মামলা করেছে এক্সিম ব্যাংক। মামলাটি হয়েছে বেসরকারি আরেক ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালক দুই ভাইয়ের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার। অপরজন তার ভাই দিপু হক সিকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক্সিম ব্যাংক এমডিকে গুলির ঘটনায় ব্যাংকারদের উদ্বেগ

আপডেট সময় ০৬:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০