ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার সাধারণ ছুটি এবং পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সাধারণ ছুটি এ মাসেই শেষ হওয়ায় এবং ঈদের আমেজ কেটে যাওয়ায় অনেকেই রাজধানীতে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাস্তায় গণপরিবহন না থাকার ফলে প্রাইভেটকার, রিকশা-ভ্যান বা ট্রাকে করেই ফিরতে দেখা গেছে নগরবাসীকে। তবে বুধবারের তুলনায় ঢাকায় বৃহস্পতিবার যানবাহনের সংখ্যা একটু বেশি।

এদিকে ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিলের খাবারের দোকানগুলো এখনও বন্ধ দেখা গেছে। বন্ধ রয়েছে লঞ্চ ও রেল চলাচলও। তবে ৩১ মে থেকে গণপরিবহন চালু হলে এ ফেরার তাগিদ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে শর্তসাপেক্ষে প্লেন ও গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিযেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এদিকে, শহরমুখী যানবাহন কম থাকায় এখনও মহাসড়কে যানজট ও ফেরি পারাপারে তেমন কোনো ভোগান্তি শুরু হয়নি বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে মানুষ আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

তারা বলছেন, রোববার কর্মস্থলে যোগদানের জন্যই ফিরে এসেছেন। সড়কপথে কোনো যানজট ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি অনেকে। ঝক্কিঝামেলা এড়াতেই তাড়াতাড়ি রাজধানীতে ফেরছেন বলেও জানিয়েছেন অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী

আপডেট সময় ০৪:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০