ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সরকারের নির্দেশনা পেলে আমরা দোকান খুলব’

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকারের নির্দেশনা মতো শপিংমলসহ মার্কেট ও দোকানপাট খোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

মঙ্গলবার দৈনিক আকাশকে হেলাল উদ্দিন বলেন, ‘সরকার ঈদুল ফিতরের ছুটিসহ আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর সরকার যদি মার্কেট খোলার অনুমতি দেয় তাহলে আমরা খুলবো। আর বন্ধ রাখতে বললে বন্ধ রাখবো। আমরা এ ব্যাপারে সরকারের মনোভাব জানতে চাইব।’

করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে, এমন পরিস্থিতিতে আগে মানুষ বাঁচাতে হবে মন্তব্য করে মো. হেলাল উদ্দিন বলেন, ‘একটা সময় দরকার ছিল তখন খোলা হয়েছে। সরকারের ‍অনুমতি নিয়ে আমরা যে মার্কেট খুলেছি সেটা কিন্তু ঈদ মার্কেটের জন্য না। একেবারেই নিতান্ত প্রয়োজনে খুলেছি। যারা ক্রেতা সাধারণ এসেছে তারাও নিতান্ত প্রয়োজনে এসেছে। কিছু ক্যাশ টাকা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্জন করতে পেরেছেন।’

বর্তমান সময়টাকে যুদ্ধকাল হিসেবে উল্লেখ করে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘যুদ্ধকালে একটা জায়গা থেকে সিদ্ধান্ত আসতে হয়। সে সিদ্ধান্ত মানতে হয়। যেভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সরকার যদি মনে করে আরও ১৫ দিন সিরিয়াস লকডাইনে যাবে যেতেইতো পারে। আগে তো মানুষ বাঁচাতে হবে।’

গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা উল্লেখ করা হয়। তবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়। তবে সরকারের অনুমতি পেয়েও বেশির ভাগ বড় মার্কেট ও শপিং মল খুলেনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সীমিত আকারে খোলা হয় দোকানপাট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সরকারের নির্দেশনা পেলে আমরা দোকান খুলব’

আপডেট সময় ০৭:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০