ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালমোহনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ১ বছর ধরে তালা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার লালমোহনে জনবল সংকটে তালা ঝুলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে কোনো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার না থাকায় ওই ইউনিয়নের সাধারণ জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, এ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন মো. ফখরুল ইসলাম। তবে হঠাৎ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা না বলেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি বন্ধ করে চলে যান। দীর্ঘ ১ বছর ধরে তার অনুপস্থিতির কারণে এখানে সেবা নিতে এসে রোগীরা ফিরে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশীদও লালমোহন যোগদান করার পর থেকে গত ৩ মাস ধরে ওই উপসহকারী মেডিকেল অফিসারকে পাচ্ছেন না বলে দৈনিক আকাশকে জানিয়েছেন। ওই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা রোগী আফরুজা, হাসিনা ও আব্দুল বারেক জানান, ‘আমরা টাকা দিয়ে কোনো ওষুধ কিনতে পারি না। তাই ফ্রি সেবা নিতে এখানে কয়েক দিন আসছি, তবে এখানের ডাক্তার না থাকায় আমাদের ফিরে যেতে হচ্ছে।’

সালামত আলী, রফিক, ছালেকা খাতুন নামের আরও কয়েকজন রোগী জানান, ‘সরকার গরিব মানুষের জন্য এই হাসপাতাল দিয়েছেন, তবে এখানে কোনো ডাক্তার না থাকায় আমাদের ফিরে যেতে হচ্ছে। আমাদের দাবি এখানে যেন দ্রুত একজন উপসহকারী মেডিকেল অফিসার নিয়োগ দেয়া হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফখরুল ইসলামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। লালমোহনে কর্মস্থলে না এসে তিনি সেখানে ক্লিনিকে সময় দেন। একটানা ৫-৬ মাস কর্মস্থলে না এসে গত ৬ মাস আগে এসে মাস দুয়েক দায়িত্বপালন করেন বলে জানান হাসপাতালের একটি সূত্র।

কিন্তু পেছনের অনুপস্থিতিতের যৌক্তিক কারণ দেখাতে না পারায় তার বেতন বন্ধ রাখা হয়। পরে বিভিন্ন চেষ্টা চালিয়েও বেতন না পাওয়ায় সে পুনরায় কর্মস্থলে আসা বন্ধ করে দেয়। বর্তমানে কোনো ধরনের যোগাযোগ রাখছে না ফখরুল ইসলাম। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশীদ বলেন, রমাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে যে উপসহকারী মেডিকেল অফিসার ছিল, সে কাউকে না জানিয়ে চলে যায়। সেখানে সপ্তাহে ৩ দিন করে একজন স্বাস্থ্য সহকারী বসার কথা ছিল, খবর পাওয়া যাচ্ছে সেখানে কেউ বসছে না। তবে আমি এখানে জনবল নিয়োগের জন্য স্ব-স্ব দফতরে আবেদন করেছি। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লালমোহনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ১ বছর ধরে তালা

আপডেট সময় ০৯:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮