ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

পেনশন পাবেন পশ্চিমবঙ্গের সাংবাদিকরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাংবাদিকদের জন্য চালু করা হচ্ছে পেনশন স্কিম। এর ফলে রাজ্যটির সাংবাদিকরা পেনশন সুবিধা ভোগ করতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাংবাদিকদের জন্য এ সুবিধা চালু করছে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রাজ্য সরকারের তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড কার্ডপ্রাপ্ত) সাংবাদিকদের মধ্যে যারা কমপক্ষে ১০ বছর কাজ করেছেন, তারা ৬০ বছর হওয়ার পর পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। একজন সাংবাদিক প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন। এই অর্থ সংশ্লিষ্ট সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

আর তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র যেসব সাংবাদিকের নেই, তারা ৬০ বছরের পর ১৫ বছরের সাংবাদিকতার প্রমাণ দেখাতে পারলে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তালিকাভুক্ত সাংবাদিকদের জন্য চালু হয়েছে বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচল। এছাড়া সাংবাদিকরা রেলওয়ের অর্ধেক মূল্যের টিকিটে দেশব্যাপী চলাচলের সুযোগ পান।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

পেনশন পাবেন পশ্চিমবঙ্গের সাংবাদিকরা

আপডেট সময় ০৪:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮