ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘৌটার আরেক শহর দখলে নিল সিরীয় সেনারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্ব ঘৌটার কাছে কৌশলগত হামুরিয়া শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি সেনারা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃধবার এ তথ্য জানিয়েছে। এ ঘটনাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। খবর পার্সটুডের।

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি সেনারা সারারাত অভিযান চালিয়ে হামুরিয়া শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। শহরটি রাজধানী দামেস্কের কেন্দ্রস্থল থেকে ১২ কিলোমিটার দূরে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠী ফাইলাক আর-রহমানের নিয়ন্ত্রণে ছিল শহরটি। ঘৌটার দক্ষিণে হামুরিয়া শহরের অবস্থান।

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো ঘৌটাকে সর্বশেষ শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। ২০১২ সালে পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নিয়েছিল সন্ত্রাসীরা এবং সেই থেকে এ স্থানকে রাজধানী দামেস্কে হামলার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে তারা।

ঘৌটাকে এখন যেসব সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে তারা বিশ্বের কুখ্যাত দায়েশ সন্ত্রাসীদের চেয়ে কোনো অংশেই কম বর্বর নয়। এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সিরিয়া ও রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘৌটার আরেক শহর দখলে নিল সিরীয় সেনারা

আপডেট সময় ০৮:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮