ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১ বলে ওভার বাউন্ডারি না মেরেই ৭ রান

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এক বলে ৭ রান নেওয়ার কীর্তি গড়লেন ইংলিশ ব্যাটসম্যান স্টিভ ডেভিস। কেন্টের বিপক্ষে সমারসেটের হয়ে ব্যাট করতে নেমে বৈধ ডেলিভারিতে ৭ রান নেন তিনি।

ডেভিস নন স্ট্রাইকে থাকা অ্যালেনবির সঙ্গে দৌড়ে ৩ রান নেওয়ার পর কেন্টের উইকেটরক্ষক স্যাম বিলিংস বল ছুড়ে দেন। অন্য প্রান্তে থাকা ফিল্ডার বল ধরতে না পারায় সেটি হয়ে যায় ৪। আর এভাবেই দৌড়ে ৩ রানের সঙ্গে এক বাউন্ডারিতে ৭ রান পূর্ণ হয়।

সমারসেটের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেও দলকে জেতাতে পারেননি ডেভিস। ডিএল মেথডে ৭ উইকেটের জয় তুলে নেয় কেন্ট।

একটি বৈধ বলে ৭ রান নেওয়ার ঘটনা টেস্টেও অাছে কয়েকবার। ২০০৬ সালের অ্যাশেজে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে দৌড়ে ৩ রান নিয়েছিলেন মাইকেল ক্লার্ক, ফিল্ডারের ওভার থ্রো থেকে আসে আরো ৪ রান।

১৯৮১ সালে মেলবোর্নে পাকিস্তানের মুদাসসির নজর ও মজিদ খান এক বল থেকে দৌড়েই ৭ রান নিয়েছিলেন! দুজন দৌড়ে ৪ রান পূর্ণ করার পর অস্ট্রেলিয়ার ফিল্ডারের ওভার থ্রো থেকে নেন আরো ৩ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ বলে ওভার বাউন্ডারি না মেরেই ৭ রান

আপডেট সময় ০৫:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭