ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু

ভাড়াটিয়াকে থাপ্পড় দেওয়ায় ছেলেকে অপহরণের পর হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা আমতলা এলাকায় অপহরণের পাঁচদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ও পুলিশ ওই শিশুদের বাড়ির তিন তলায় একটি ঝুট গুদাম থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত হলো- হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৫)।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকেলে আলিফকে অপহরণ করে জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)। অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল তারা। এক পর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদকে যেতে বলে অপহরণকারীরা। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ। সেখান থেকে সাগরকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে সাগরের দেয়া তথ্য মতে, ফরহাদের
একটি বাড়ির তৃতীয় তলা ঝুট গুদাম থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।

আটক সাগর জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, গত কয়েকদিন আগে ফরহাদ তার ভাড়াটিয়া জুয়েলকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে জুয়েল আলিফকে অপহরণ করে তাদের বাড়ির তৃতীয় তলায় ঝুট গুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মুল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ভাড়াটিয়াকে থাপ্পড় দেওয়ায় ছেলেকে অপহরণের পর হত্যা

আপডেট সময় ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০