ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনা আক্রান্ত পুলিশ সদস্য; সিএমপির ট্রাফিক ব্যারাক লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় তার বাসস্থান সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে তিন চিকিৎসক, তিনজন নার্স, সাতজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২ জন রুমমেট ও ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঁচদিন ধরে চিকিৎসাধীন ওই ট্রাফিক কনস্টেবলের করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, আমাদের একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা পুলিশ সদস্য ও চিকিৎসকদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা আক্রান্ত পুলিশ সদস্য; সিএমপির ট্রাফিক ব্যারাক লকডাউন

আপডেট সময় ০৮:৩০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০