ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনায় চট্টগ্রামে আরও তিন জন শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাবে করোনাভাইরাস সন্দেহে পরীক্ষায় নতুন আরও তিনজনের নমুনায় পজেটিভ এসেছে।

বুধবার রাতে এটি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

এর আগে, চট্টগ্রামের দামপাড়ার বাবা-ছেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্তের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউন করে প্রশাসন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার নতুন করে মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনজনই নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা। এর মধ্যে একজনের বয়স ৪৫, আরেকজনের ৪০ এবং অন্যজনের বয়স ৫০ বছর।

বুধবার রাত পর্যন্ত চট্টগ্রামে মোট ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর আগে, গত ৩ ও ৫ এপ্রিল নগরের দামপাড়ায় একই পরিবারের দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তারা বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘ বুধবার মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিনজনের পজেটিভ এবং ৫৭ জনের নেগেটিভ আসে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাঁচজন। আক্রান্তদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তবে আগের দুইজন এখন আগের চেয়ে ভাল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

করোনায় চট্টগ্রামে আরও তিন জন শনাক্ত

আপডেট সময় ১০:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০