ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেকনাফে গুলিতে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

টেকনাফের দরগা এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে জিয়াউল বশর শাহীন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত শাহীন মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে তিনটি দেশীয় এলজি, ১৮ রাউন্ড গুলি এবং ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে টেকনাফের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য ধরে শনিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের দরগা রসুলাবাদ উলুচামারি এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহীনকে ছিনিয়ে নেয়ার লক্ষে গুলি চালায় তার সহযোগীরা। পুলিশ পাল্টা গুলি চালালে আহত হন শাহীন। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘নিহত শাহীন অস্ত্রধারী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেকনাফে গুলিতে যুবক নিহত

আপডেট সময় ১২:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮