ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আইএসের শেষ ঘাঁটি দখল নিতে ইরাকি বাহিনীর অভিযান শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর তাল আফার পুনর্দখলে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মসুল দখলের পর আবারও নতুন অভিযানে ইরাকের সেনাসদস্যরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ অভিযানের কথা জানান। তিনি বলেন, আইএসের জিহাদিদের সামনে দুটি পথ খোলা রয়েছে। এগুলো হলো, হয় আত্মসমর্পণ করা নয়তো মারা যাওয়া।

গত জুলাই মাসে আইএসের সবচেয়ে শক্ত ঘাঁটি মসুল দখলের পর তাল আফারের নিয়ন্ত্রণ নিতে লক্ষ্য ঠিক করে ইরাকি সেনাবাহিনী। ২০১৪ সালে শিয়া মুসলিম অধ্যুষিত এ শহরটির নিয়ন্ত্রণ নেয় আইএস। মসুল ও সিরিয়া সীমান্তের মধ্যবর্তী স্থানে এ শহরটির অবস্থান। আর সিরিয়ার এই সীমান্তপথ ব্যবহার করেই আইএসে সদস্য সরবরাহ করা হতো।

আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি তাল আফার পুনর্দখলের প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই শহরটিতে আইএসের অবস্থানের ওপর বোমাবর্ষণ করা হচ্ছিল। এরপরই মূলত সেনা অভিযান শুরু হয়।

ইরাকের এক সেনা কর্মকর্তা—যিনি আগে তাল আফার শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন—তিনি জানান, গত মাসে দেড় থেকে দুই হাজার আইএস সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শহরটি ছেড়ে পালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আইএসের শেষ ঘাঁটি দখল নিতে ইরাকি বাহিনীর অভিযান শুরু

আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭