ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

টেকনাফে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারে টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম প্রকাশ লালাইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শুক্রবার ভোরে নাফ নদীর কিনারায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা, দুটি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

৩৫ বছর বয়সী নিহত হামিদুল হ্নীলার উলুচামরী এলাকার কালা মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপ কুমার দাশ জানান, হ্নীলায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে দমদমিয়া এলাকার নাফ নদীর কিনারায় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের দলটি ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে ৩৫/৪০ রাউন্ড গোলাগুলির পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারি হামিদুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এছাড়া ছয় হাজার পিস ইয়াবা, দুটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত হামিদুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ডন হামিদ হোসেনের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক ও মানব পাচারসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

টেকনাফে গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

আপডেট সময় ০১:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮