ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচ ফিক্সিং তদন্তে সিবিআইয়ের সাহায্য চাইছেন রানাতুঙ্গা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভদ্রলোকের খেলা ক্রিকেটের মান নষ্ট করছে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া। সম্প্রতি আলজাজিরা তাদের তথ্যচিত্রে অভিযোগ করেছে, বিশ্ব ক্রিকেটে হরহামেশাই চলছে স্পট ফিক্সিং। আর এই ফিক্সিং তদন্তে ভারতের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) সাহায্য চাইলেন শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে অংশ নেয়া রানাতুঙ্গা এখন শ্রীলঙ্কার একজন সংসদ সদস্য। সাবেক এই তারকা ক্রিকেটার সোমবার ভারত থেকে দেশে ফিরে বলেছেন, ‘আমাদের দেশে ক্রিকেট দুর্নীতি সামলানোর মতো বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কেউ নেই। তাই আমি ভারতের সাহায্য চেয়েছিলাম। আমার অনুরোধ শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।’ রানাতুঙ্গা মনে করছেন, ক্রিকেট দুর্নীতির তদন্তে সিবিআই অনেকভাবেই সাহায্য করতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে। ম্যাচ ফিক্সিং নিয়ে শ্রীলঙ্কার বেশ কয়েকজন সাবেক তারকার নামও জড়িয়েছে। এই পরিস্থিতিতে রানাতুঙ্গা বলেছেন, ‘ক্রিকেট দুর্নীতি আটকাতে আইন তৈরি করার ক্ষেত্রেও আমরা ভারতের সাহায্য পাব।’

ম্যাচ ফিক্সিং নিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার টুইটারে লেখেন, ‘ম্যাচ গড়াপেটা নিয়ে খুব হৃদয়বিদারক খবর পাওয়া যাচ্ছে আলজাজিরা চ্যানেলে। বিশ্বের বেশির ভাগ দেশই নাকি ম্যাচ গড়াপেটায় যুক্ত। এই অভিযোগ শুনতে খুবই খারাপ লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যাচ ফিক্সিং তদন্তে সিবিআইয়ের সাহায্য চাইছেন রানাতুঙ্গা

আপডেট সময় ০৬:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮