ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলজাজিরার কাছে প্রমাণ দাবি পাকিস্তানের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সব টেস্ট খেলুড়ে দেশ স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। কিছু দিন আগে এ খবর জানিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা। সম্প্রতি ১৫টি পাতানো ম্যাচের তালিকা প্রকাশ করে ফের হইচই ফেলে দিয়েছে চ্যানেলটি। এর মধ্যে চারটি ম্যাচের সঙ্গে জড়িত ম্যাচ গড়াপেটার আঁতুড়ঘরখ্যাত পাকিস্তান।

সেই পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছে পিসিবি। তাতে আলজাজিরার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে বোর্ড। তাতেই ক্ষ্যান্ত হননি পাকিস্তান ক্রিকেট কর্মকর্তারা। উপরন্তু প্রমাণও চেয়ে বসেছেন তারা।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আলজাজিরার সদ্য প্রকাশিত তালিকায় যেসব ম্যাচে ফিক্সিংয়ের ঘটনায় পাকিস্তানের নাম উঠে এসেছে তা ভিত্তিহীন। তারা প্রমাণ দিলেই কেবল আমরা তদন্তে নামব।

বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে ফিক্সিংয়ের সঙ্গে যে পাকিস্তান জড়িত এর কোনো প্রমাণ এখনও হাজির করতে পারেনি আলজাজিরা। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যমটির কাছে আমরা প্রমাণ চাই। তারা ভিডিও ফুটেজ দেখাতে পারলেই আমরা তদন্ত শুরু করব। আইসিসি ও আমাদের দুর্নীতিবিরোধী ইউনিট সেটি যাচাই করে দেখবে।

পিএসএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নাসির জামশেদকে ১০ বছর নিষিদ্ধ করেছিল পিসিবি। নির্দোষ প্রমাণে নিরপেক্ষ আদালতে আবেদন করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। তবু শেষরক্ষা হয়নি তার। গতকাল সেই শাস্তি বহাল রেখেছেন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। একই দিনে এমন দাবি তুলেছে পিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আলজাজিরার কাছে প্রমাণ দাবি পাকিস্তানের

আপডেট সময় ০৩:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮