ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান বিচারপতির উচিৎ বর্তমান অবৈধ সংসদ ভেঙে দেওয়া: হাফিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতি একটি উপকার করেছেন। বর্তমান অবৈধ সংসদ ভেঙে দেওয়া উচিৎ, এমন কোনও রায় দিয়ে তিনি জনগণের আরও একটি উপকার করতে পারেন।’

শুক্রবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘ষোড়শ সংশোধনী বাতিল ও গণতান্ত্রিক যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরূপ মন্তব্যে করছেন। এই সরকার বিচারপতি অপসারণের ভার সংসদের হাতে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।’

এ সময় জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে হাফিজ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী কোনও রাজনৈতিক দলের নয়। অতীতে এ দেশের প্রতিটি সংসদ নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন ছিল। নির্বাচনে সেনাবাহিনী না থাকলে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আবারও দুর্বৃত্তরা লাঠি, রামদা হাতে ভোট কেন্দ্রে সাধারণ মানুষের ওপর হামলা করবে। তাই আগামী নির্বাচনের ২ মাস আগেই দেশে সেনা মোতায়েন করতে হবে।’

নির্বাচন কমিশনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে এখন একটি নির্বাচন কমিশন আছে যাকে অত্যন্ত চতুরতার সঙ্গে ষড়যন্ত্র করে গঠন করা হয়েছে। এখন তারা যে বক্তব্য দিচ্ছে তার মাধ্যমে তাদের আসল চরিত্র ফুটে উঠছে।’

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতির উচিৎ বর্তমান অবৈধ সংসদ ভেঙে দেওয়া: হাফিজ

আপডেট সময় ০৮:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭