ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

সোনিয়া গান্ধী নিখোঁজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আর কেউ নয়, ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিখোঁজ! অবিশ্বাস্য হলেও এমন পোস্টারই সাঁটানো হয়েছে সোনিয়ার নিজের সংসদীয় এলাকা উত্তর প্রদেশের রায়বেরেলিতে। ওই পোস্টারে বলা হয়েছে, ‘সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে নিখোঁজ। কোথাও তাঁর খোঁজ মিলছে না। কেউ তাঁকে খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।’

রায়বেরেলির গোরা বাজার, মহানন্দপুর, গভর্নমেন্ট কলেজসহ বিভিন্ন জায়গায় এই পোস্টার সাঁটানো হয়েছে। রায়বেরেলির অনেকেই অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী চলতি বছরে একবারের জন্যও নিজের নির্বাচনী কেন্দ্রে পা রাখেননি। তাই হয়তো ক্ষুব্ধ জনতা এ কাজ করেছে।

যদিও এ ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পোস্টার সাঁটার পেছনে হাত রয়েছে বিজেপি ও আরএসএস নেতাকর্মীদের। এর কিছুদিন আগেই কংগ্রেস সহসভাপতি ও সোনিয়াতনয় রাহুল গান্ধীর সংসদীয় এলাকা আমেথিতেও এমন একটি পোস্টার পড়ে ছিল। সেখানে বলা হয়েছিল, রাহুল গান্ধী নিখোঁজ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড়

সোনিয়া গান্ধী নিখোঁজ

আপডেট সময় ০৩:০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭