ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আশাবাদী সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী ২১ অক্টোবর ওয়ানডে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে এবং দুই টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। আর আসন্ন দুই সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

বাঁহাতের কনিষ্ঠায় সংক্রমের কারণে আপাতত মাঠের বাহিরে সাকিব আল হাসান। সাকিব ছাড়াও চোটের কারণে মাঠের বাহিরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু সাকিব-তামিম ছাড়া বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারলে আসন্ন সিরিজেও ভালো করবেন বলে আশাবাদী সাকিব।

গত নয়দিন ধরে অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে আজ বেলা সাড়ে ১১ টায় দেশে ফেরেন তিনি। দেশে পা রেখে আসন্ন সিরিজ নিয়ে সাংবাদিকদের সাকিব বলেন,‘আমি এবং তামিম ছাড়া যদি বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে তাহলে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না জেতার কোনো কারণ দেখছি না।’

তাছাড়া নিজেদের এই না থাকাকে উঠতি তরুণদের জন্য বিশেষ সুযোগ বলে মানছেন বিশ্বের এই অন্যতম অলরাউন্ডার। তিনি বলেন,‘আসলে ইনজুরিটা শুধু ক্রিকেট না খেলারই পার্ট। যেকোনো খেলোয়াড় যেকোনো সময় খেলতে পারবে। আর এটা নতুনদের জন্য বড় সুযোগ। আশা করি তারা কাজে লাগাতে পারবে। আসলে সত্যি কথা বলতে কারো জন্য কিছু অপেক্ষা করে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আশাবাদী সাকিব

আপডেট সময় ০৩:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮