ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার পান্থপথে রিজভীর নেতৃত্বে মিছিল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে অনেকটা ‘বন্দী’ করে রাখা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাতসকালে আবার মিছিল করেছেন। এবার তার নেতৃত্বে মিছিল হয়েছে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে।

দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক মিনিট স্থায়ী এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রিজভী। এতে দলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত থাকলেও ছিলেন না অন্য কোনো বড় নেতা।

আট মাসেরও বেশি সময় ধরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অবস্থান করছেন রিজভী। গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে রিজভী দলীয় কার্যালয়ের বারান্দা থেকে স্লোগান দিয়েছেন। মাঝে লিফফেট বিতরণের দিন তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য কার্যালয়ের নিচে নেমেছিলেন। কিন্তু পুলিশ দেখে আবার উঠেও পড়েন।

গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কায় সচরাচর কার্যালয় ছাড়েন না তিনি। দুইদিন সূর্য উঠার আগে ও সাতসকালে কার্যালয় থেকে বেরিয়ে মিছিল করলেও রাজপথে তার অবস্থান করা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দলীয় কার্যালয়ের পাশে দুই দিন মিছিল করার পর নগরীর কল্যাণপুর, গুলশান ও শংকর এলাকায় মিছিল করেন রিজভী। এবার দলীয় কার্যালয়ে আশপাশ ছাড়িয়ে ধানমন্ডির পান্থপথে মিছিল করলেন বিএনপির এই নেতা।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। পরে এটি পান্থপথ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ষড়যন্ত্রমূলক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার পান্থপথে রিজভীর নেতৃত্বে মিছিল

আপডেট সময় ০১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮