ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী

পাকিস্তান ফেবারিট, চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। এবারের আসরে কে ফেবারিট সেটা নিয়ে নানান মত ক্রীড়া সংশ্লিষ্টদের। তবে আত্মবিশ্বাসী মাশরাফি বাহিনীদের সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তার মতে, এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। এজন্য দলটাকে খেলতে হবে ভয়হীন ক্রিকেট। ওয়ানডে ফরম্যাট বলেই আশাবাদী। এবার আমাদের সবার স্বপ্ন যে আমরা চ্যাম্পিয়ন হব। সেই জন্য ম্যাচ বাই ম্যাচ সবাই চেষ্টা করবে ভালো খেলার। সিনিয়ররা যদি ভালো ক্রিকেট খেলে আর জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে আমি মনে করি ভালো সম্ভাবনা আছে।’

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য গতকাল ফিটনেস টেস্ট দিয়েছেন আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে এনসিএল খেলবেন তিনি। ফিটনেসের কাজের পর মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি ভবনে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে এসব কথা বলেন তিনি।

এদিকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত। তাই টুর্নামেন্টে পাকিস্তানকেই ফেবারিটের মর্যাদা দিচ্ছেন আশরাফুল। কারণ হোম ভেন্যু হিসেবে আমিরাতে খেলার অভিজ্ঞতা তাদেরই বেশি।

তিনি বলেছেন, ‘যেহেতু আরব আমিরাতে খেলা, পাকিস্তানের হোম কন্ডিশন তাই পাকিস্তান এগিয়ে থাকবে। আর তারাও সম্প্র্রতি ভালো ক্রিকেট খেলে আসছে। অবশ্যই পাকিস্তান একটু এগিয়ে থাকবে। তারপরও ওয়ানডে ফরম্যাট, এখানে আমরাও চমৎকার খেলছি। আমার কাছে মনে হয় সবাই ১৯-২০ থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

পাকিস্তান ফেবারিট, চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আশরাফুল

আপডেট সময় ০১:৩২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮